তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

 

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ :

সিরাজগঞ্জের তাড়াশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার  (৮ এপ্রিল ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে পাটের বীজ, ও তিলের বীজ  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার, সাবেক সহ-সভাপতি মো জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো সাইফুল খন্দকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *