পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

রংপুরের পীরগাছায় থানার বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই শফিকুল ইসলাম, এসআই আব্দুর রাজ্জাক ও এসআই শাহ আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এতে কান্দি, ইটাকুমারী, ছোট হায়াত খাঁ ও পারুল ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে একাধিক মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মুজিবুর রহমান, শিহাবুল আলম শাহীন, ফরিদা বেগম, আব্দুল কুদ্দুস, হারুন মিয়া, মর্জিনা বেগম, কেরামত আলী, মইনুদ্দিন, জহুরুল ইসলাম, নুরেজা বেগম ও মিজানুর রহমান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ দমন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *