ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদের বাজার

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় দরিদ্র পরিবারগুলোকে ঈদের বাজার করার সুযোগ করে দিয়েছে ‘সহায়’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এ ঈদের বাজার।

বাজারের তালিকায় ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু পেঁয়াজ, গুঁড়া দুধ, বিস্কুটসহ একটি করে মুরগি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামের সংগঠনটি। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেন পরিবারের সদস্যদের নিয়ে তৃপ্তি সহকারে খেতে পারেন, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসেন সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহায়’র উপদেষ্টা আহমেদুর রহমান কাজল, সভাপতি ফখরুল আলম লিফাত, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *