
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৩ হাজার ৮’শ ৩৩ পরিবারের মাঝে (জনপ্রতি) ১০ কেজি করে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
সোমবার (১৬ মার্চ) সকালে রাণীপুকুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতায় এসব চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। পরে সকাল সাড়ে ১০টায় দিকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু।
এসময় উপস্থিত ছিলেন, দ্বায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমান, ইউপি সচিব ফারজানা ববি, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সবুজ মিয়া, সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা সহ ইউপি সদস্যবৃন্দ।
চাল নিতে আসা রাবেয়া বেওয়া জানান, ঈদের আগ মূহুর্তে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে তিনি খুবই খুশি।
রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, এবারে রাণীপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩৮৩৩ জনকে ১০ কেজি করে চাল সুন্দর ও সুষ্ঠভাবে প্রদান করা হয়েছে। সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে কারণে ঈদের আগেই সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে এই ভিজিএফ এর চাল এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
