
রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য ও মেসার্স এম.এ মবিল সেন্টারের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম বাবুলের ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় বুধবার দিনব্যাপী এই উপহার বিতরণ কর্মসূচি পালিত হয়।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, হাবিবুর রহমান লর্ড ও ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল জামান তালুকদার দৌলা। বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্গাপুর ইউনিয়নের জন্য শফিকুল ইসলাম বাবুলের চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখেন।
