চিরিরবন্দর https://amaderrangpur.com Sun, 07 Sep 2025 14:43:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 চিরিরবন্দরে অটোচালকের পোড়ানো মরদেহ উদ্ধার https://amaderrangpur.com/270/ https://amaderrangpur.com/270/#respond Sun, 07 Sep 2025 14:43:11 +0000 https://amaderrangpur.com/?p=270 দিনাজপুরের চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো ও মুখমণ্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগানে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে এক ব্যক্তি জমি দেখতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে অন্যান্যরা এগিয়ে আসে এবং খবর থানা পুলিশে দেয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় জানা গেছে। নিহতের নাম ফজলে রাব্বি (২৮), তিনি বিরল উপজেলার রামনগর এলাকার বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

]]>
https://amaderrangpur.com/270/feed/ 0
চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু https://amaderrangpur.com/267/ https://amaderrangpur.com/267/#respond Sun, 07 Sep 2025 14:41:17 +0000 https://amaderrangpur.com/?p=267 দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ঢাকইল (অধিকারী পাড়া) গ্রামে শনিবার রাতের একটি দুর্ঘটনায় বিষধর সাপের কামড়ে কমলেষ অধিকারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কমলেষ অধিকারী ওই গ্রামের বিমল অধিকারীর একমাত্র ছেলে ছিলেন এবং পেশায় কৃষিকাজ করতেন। প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাতে তিনি নিজের বাড়ীর দক্ষিণ দিকে অবস্থিত লিচু বাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

আঘাতের পর কমলেষ অধিকারীকে পার্শ্ববর্তী পাড়ার এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিরিরবন্দর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।

]]>
https://amaderrangpur.com/267/feed/ 0
চিরিরবন্দরে আন্ত স্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা https://amaderrangpur.com/245/ https://amaderrangpur.com/245/#respond Sun, 31 Aug 2025 19:11:06 +0000 https://amaderrangpur.com/?p=245 দিনাজপুরের চিরিরবন্দরে ৫২তম আন্ত স্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা ও এনটিআরসিএ কর্তৃক চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী।

সভায় উপজেলার সব মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, শারীরিক শিক্ষার শিক্ষক ও এনটিআরসিএ কর্তৃক চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://amaderrangpur.com/245/feed/ 0