দেশজুড়ে https://amaderrangpur.com Fri, 20 Mar 2026 13:26:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা https://amaderrangpur.com/688/ https://amaderrangpur.com/688/#respond Fri, 20 Mar 2026 13:26:20 +0000 https://amaderrangpur.com/?p=688 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক।’

আজ শুক্রবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক, এই প্রত্যাশা করি।

’ তিনি সবাইকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করেন।’

]]>
https://amaderrangpur.com/688/feed/ 0
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ https://amaderrangpur.com/684/ https://amaderrangpur.com/684/#respond Fri, 20 Mar 2026 13:23:50 +0000 https://amaderrangpur.com/?p=684 দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

]]>
https://amaderrangpur.com/684/feed/ 0
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর https://amaderrangpur.com/681/ https://amaderrangpur.com/681/#respond Thu, 19 Mar 2026 15:26:35 +0000 https://amaderrangpur.com/?p=681 বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

]]>
https://amaderrangpur.com/681/feed/ 0
৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় https://amaderrangpur.com/610/ https://amaderrangpur.com/610/#respond Thu, 19 Mar 2026 11:46:16 +0000 https://amaderrangpur.com/?p=610 পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।

সবশেষ বুধবার একদিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।
আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে সার্বিক পরিস্থিতি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজটমুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

]]>
https://amaderrangpur.com/610/feed/ 0
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি https://amaderrangpur.com/587/ https://amaderrangpur.com/587/#respond Thu, 19 Mar 2026 11:11:29 +0000 https://amaderrangpur.com/?p=587 বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

নরেন্দ্র মোদী বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।

 

তিনি আরো বলেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি।

আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন।

]]>
https://amaderrangpur.com/587/feed/ 0
ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস https://amaderrangpur.com/556/ https://amaderrangpur.com/556/#respond Thu, 19 Mar 2026 10:34:27 +0000 https://amaderrangpur.com/?p=556 বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভবনা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করবে। তবে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। রাজধানী ঢাকাতেও ওই দিন হতে পারে কালবৈশাখী।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে দুইবার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি জানান, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বিশ্লেষণ কর জানান, এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে।

পলাশ জানান, আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে নিদিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের ওপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের পূর্বের দিন ও ঈদের পরের দিনও প্রায় সরা দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আগামী পাঁচদিন বৃষ্টি বৃষ্টি ঝরতে পারে। এ সময়ের মধ্যে প্রথম তিনদিন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া আগামী শনিবার ঈদের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

]]>
https://amaderrangpur.com/556/feed/ 0
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি, যমুনা সেতুতে ৫১ হাজার যানবাহন পারাপার https://amaderrangpur.com/553/ https://amaderrangpur.com/553/#respond Thu, 19 Mar 2026 10:32:55 +0000 https://amaderrangpur.com/?p=553 ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলছে। অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন স্থানে ও যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯) ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের এ ধীরগতি। তবে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা যায়, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় ১৩টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

তার ওপর যানবাহনের অতিরিক্ত চাপ তো আছেই।
এদিকে, যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিক-আপের করে বাড়ি যাচ্ছেন অনেকেই। চালক ও যাত্রীরা বলেন, তিন ঘণ্টার সড়ক পাড়ি দিতে ছয় থেকে আট ঘণ্টা লাগছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, সেতুতে বারবার গাড়ি বিকল হচ্ছে। সেগুলো সরিয়ে নিতে একটু সময় লাগায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

]]>
https://amaderrangpur.com/553/feed/ 0
এক দিনে দুইবার কমল সোনার দাম, বিকেল থেকেই কার্যকর https://amaderrangpur.com/550/ https://amaderrangpur.com/550/#respond Thu, 19 Mar 2026 10:29:32 +0000 https://amaderrangpur.com/?p=550 ৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরো কমল সোনার দাম। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা আজ বিকেল থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

]]>
https://amaderrangpur.com/550/feed/ 0
আমি এখন জন মজুর https://amaderrangpur.com/439/ https://amaderrangpur.com/439/#respond Wed, 18 Mar 2026 19:01:57 +0000 https://amaderrangpur.com/?p=439  

সিরাজুল ইসলাম মুন্টু
তাং ১৮/০৩/২০২৫ইং

আজও আমার মনের বনে কোকিল ডাকে
আমার না বলা কথার অত্যাচারে
আমি লাচার,তুমি কোন সুদূরে সুখ নিয়ে
লুকিয়ে আছ আমার অনিন্দিতা।

আমার পোড় খাওয়া জীবনের কালো
অধ্যায় বদলে দিতে আমি তোমাকে
অনিবার কাছে ডাকি,তুমি কি কখনো
শুনতে পাওনা আমার গান কবিতার কান্না।

আমার অনাবাদি মনের অসুখ বুঝি এই
জীবনে আর সারবেনা,কত ডাক্তার
কবিরাজ ওঝাকে দেখালাম ওরা
বলে এটা নাকি প্রেমের অসুখ,মরণ অসুখ।

সুখের বাতাবরণ আমি নিজের হাতে যতবার
সাজাই ততবার ঝড়ে ভেঙে যায় জানিনা
কার পৈশাচিকতায় আমার এই জীবন
এমন বেসুরো এমন ছন্নছাড়া,সম্পদ হীন।

আমার বলতে আমার আর কিছু নেই
তস্কর ভূমি দুস্য কেড়ে নিয়েছে আমার পাওনা
ভাগের জমি,আমি চিরকাল ভূমিহীন আমি এখন
জন মজুর পৃথিবীর মানুষের হিসেবের খাতায়।

]]>
https://amaderrangpur.com/439/feed/ 0
বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক https://amaderrangpur.com/427/ https://amaderrangpur.com/427/#respond Wed, 18 Mar 2026 11:44:26 +0000 https://amaderrangpur.com/?p=427 ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস আন্ত নগর ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলন্ত ট্রেনটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়।
মুহূর্তেই কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয় এবং অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী অবস্থান করছিলেন, ফলে হতাহতের আশঙ্কা আরো বেড়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে নেয়।
এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
]]>
https://amaderrangpur.com/427/feed/ 0