আমি এখন জন মজুর

 

সিরাজুল ইসলাম মুন্টু
তাং ১৮/০৩/২০২৫ইং

আজও আমার মনের বনে কোকিল ডাকে
আমার না বলা কথার অত্যাচারে
আমি লাচার,তুমি কোন সুদূরে সুখ নিয়ে
লুকিয়ে আছ আমার অনিন্দিতা।

আমার পোড় খাওয়া জীবনের কালো
অধ্যায় বদলে দিতে আমি তোমাকে
অনিবার কাছে ডাকি,তুমি কি কখনো
শুনতে পাওনা আমার গান কবিতার কান্না।

আমার অনাবাদি মনের অসুখ বুঝি এই
জীবনে আর সারবেনা,কত ডাক্তার
কবিরাজ ওঝাকে দেখালাম ওরা
বলে এটা নাকি প্রেমের অসুখ,মরণ অসুখ।

সুখের বাতাবরণ আমি নিজের হাতে যতবার
সাজাই ততবার ঝড়ে ভেঙে যায় জানিনা
কার পৈশাচিকতায় আমার এই জীবন
এমন বেসুরো এমন ছন্নছাড়া,সম্পদ হীন।

আমার বলতে আমার আর কিছু নেই
তস্কর ভূমি দুস্য কেড়ে নিয়েছে আমার পাওনা
ভাগের জমি,আমি চিরকাল ভূমিহীন আমি এখন
জন মজুর পৃথিবীর মানুষের হিসেবের খাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *