লালমনিরহাট পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে লালমনিরহাট পৌরসভা হলরুমে লালমনিরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দের আয়োজনে পৌর কাউন্সিলর কল্যানন পরিষদ গঠনের লক্ষে দোয়া ও ইফতার মাহফিল শেষে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুল্যাহ সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান।
সভায় ১৯৭২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী লালমনিরহাট পৌরসভার মোট ৩৪জন সাবেক কাউন্সিলর অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক কাউন্সিলর আব্দুস সালামকে সভাপতি এবং এস এম ওয়াহিদুল হাসান সেনাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠণ করা হয়।
বক্তারা বলেন, এই পরিষদ গঠনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুসংগঠিত হবে। এই সংগঠন কেবল কাউন্সিলরদের কল্যাণেই নয়, বরং পৌরবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নাগরিক সেবা ত্বরান্বিত করতে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পরে সেখানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও পৌরবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে এক প্রীতি ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে সংগঠনটিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply