চৈত্রের চিত্র :সিরাজুল ইসলাম মুন্টু

চৈত্রের চিত্র

সিরাজুল ইসলাম মুন্টু

তাং ১৭/০৩/২০২৬ইং

চৈত্র মাসে ধুলো উড়ে
মাঠে দারুন খরা,
সবুজ ফসল হচ্ছে হলুদ
বৃষ্টির পানি ছাড়া।

গাছে গাছে আমের মুকুল
উড়ছে মৌমাছি,
কদিন পরে হবে আম
সেই আনন্দে নাচি।

মাঠে আছে অনেক ফসল
তরমুজ আছে ফুটি,
কার ক্ষেতে রঙ লাগলো
দুপুরে যাই ছুটি।

চৈত্রের দিনে মনে পড়ে
ছেলে বেলার কথা,
খেলার সাথী কোথায় এখন
ভিঁজে আঁখি পাতা।

চৈত্র আসে তার নিয়মে
আবার চলে যায়,
স্মৃতি গুলো বুকের মাঝে
সুখের কথা কয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *