ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে বালু তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু তোলা নিয়ে বিরোধ চলছে। তাঁরা দুজনই ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে আজ দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গোপালপুর গ্রামে পুলিশ পাঠানোর পর সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
slot gacor
divinegc.com
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
babaslot
mimislot
palabraenpie.org
slot88